শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শুক্রবার বিকালে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এদিন বিকাল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র দাখিল করেন জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।

“ফলশ্রুতিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি; পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডের সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।”

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব কীভাবে চলবে, তাও তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “সংবিধানে ইতোমধ্যেই আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়।

“একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথেরই অংশে বর্ণিত থাকে, যখন বলা হবে, কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে, তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।”

মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন বলে জানান হাফিজ। পদত্যাগপত্রে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি অটোনোমিক নিউরোপ্যাথি রোগে ভোগার কথা জানিয়েছেন পদত্যাগী রাষ্ট্রপতি।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়া পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

আর সংবিধানের ৭৪ (৩) অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের পদ শূন্য হলে বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে কিংবা অন্য কোনো কারণে নিজের দায়িত্বপালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন। আর ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সংসদের কার্যপ্রণালী-বিধি-অনুযায়ী কোনো সংসদ-সদস্য তা পালন করবেন এবং সংসদের কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকিলে সংসদের কার্যপ্রণালী-বিধি-অনুযায়ী কোনো সংসদ-সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি  

রেললাইনের উপর খেলতে গিয়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

X