শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে অজ্ঞাতপরিচয় ওই যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে আসে। খবর পেয়ে নওয়াপাড়া নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নওয়াপাড়া নৌ-পুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, শুক্রবার দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে।

তিনি আরও বলেন, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি  

রেললাইনের উপর খেলতে গিয়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

X