শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোর করে প্রবেশ করেছেন ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি গোষ্ঠীর সদস্য। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চলতি বছরে এটি আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তা ও পুলিশ পাহারার মধ্যে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ইহুদিদের শোক দিবস ‘তিশা বাব’ উপলক্ষে তিনি সেখানে যান।

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিভিন্ন তালমুদিক ধর্মীয় আচার পালন করেন। এ সময় তাদের গান গাইতে, মাটিতে লুটিয়ে পড়তে এবং প্রার্থনা করতে দেখা যায় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

প্রাচীনকালে জেরুজালেমে ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির ধ্বংস হওয়ার ঘটনাকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। সেই মন্দির মুসলিমদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণেই ছিল বলে বিশ্বাস করা হয়। যেটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আল-আকসার প্রবেশদ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। বহু সাধারণ ফিলিস্তিনি ও শিক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, জেরুজালেমের পুরোনো শহরে চরম নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। বয়স্করা ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে পূর্ব জেরুজালেম ও কালান্দিয়াসহ বিভিন্ন এলাকার তল্লাশিচৌকিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা ওবায়দুর রহমানকে বহিষ্কার

রাষ্ট্রপতি পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

X