মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৫৫ এএম
মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা সরকারি মোবাইল ফোনসহ অন্যান্য অফিসিয়াল ডিভাইসে আবারও টিকটক ব্যবহার করতে পারবেন। নতুন এক সিদ্ধান্তে এ অনুমোদন দিয়েছে দেশটির বিচার বিভাগ।

২০২২ সালে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সরকারি কর্মীদের অফিসিয়াল ফোন, ট্যাবলেট ও অন্যান্য সরকারি ডিভাইসে টিকটক ডাউনলোড ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে এই নিষেধাজ্ঞার প্রভাব যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের ওপরও পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পর অ্যাপটির আইনি অবস্থানে পরিবর্তন এসেছে। নতুন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছে ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স। এর মধ্যে ওরাকল নিরাপত্তা অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যদিকে, টিকটকের মূল মালিক বাইটড্যান্স নতুন প্রতিষ্ঠানটিতে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা ধরে রাখবে।

বিচার বিভাগের এক স্মারকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী বিভাগের কর্মীদের সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব নীতিমালা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাবিধি মেনেই অ্যাপটি ব্যবহার করতে হবে। প্রয়োজনে কোনো সংস্থা নিজস্ব সিদ্ধান্তে টিকটক ব্যবহারে অতিরিক্ত বিধিনিষেধও আরোপ করতে পারবে।

এর আগে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অ্যাপটির ওপর আরও বিস্তৃত বিধিনিষেধ কার্যকর হয়। যদিও আইন কার্যকর হওয়ার পর টিকটক অল্প সময়ের জন্য বন্ধ থাকলেও পরে কয়েক দফা সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এরপর সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আবার অ্যাপটি চালু করে।

নতুন সিদ্ধান্তের ফলে মার্কিন ফেডারেল সরকারি কর্মীদের জন্য সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের সুযোগ আবারও উন্মুক্ত হলো। তবে জাতীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও সরকারি তথ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ বিষয়ে নতুন নীতিমালা বা অতিরিক্ত শর্ত আরোপ করা হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X