
আজ সোমবার, ২৭ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।
ঘটনাবলি: ১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু হয় এবং সুইডেন পোল্যান্ড দখল করে। ১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। ১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়। ১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়। ১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন। ১৯৫৩ - যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে। ১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে। ১৯৮৭ - ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।
জন্ম: ১৯০৯ - বিশ্ববিখ্যাত অণুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলাম। ১৯০৯ - ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। ১৯১৩ - ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ কল্পনা দত্ত। ১৯২২ - ভারতের বাঙালি লোকসংগীত শিল্পী, সুরকার ও গীতিকার নির্মলেন্দু চৌধুরী। ১৯৩১ - বাংলা লোক সংগীতশিল্পী আব্দুল আলীম। ১৯৭১ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
মৃত্যু: ১৮৪১ - রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ। ১৮৪৪ - ইংরেজ রসায়নবিদ, আবহাওয়াবিদ ও পদার্থবিদ জন ডাল্টন। ১৯৩১ - ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। ১৯৭০ - পর্তুগিজ রাজনীতিবিদ এবং ১০০তম প্রধানমন্ত্রী অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার। ১৯৮০ - ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি। ১৯৯২ - জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আমজাদ খান। ১৯৯৪ - কেভিন কার্টার, দক্ষিণ আফ্রিকান পুরস্কারবিজয়ী ফটোসাংবাদিক। ২০১৫ - বিজ্ঞানী ও ভারতের একাদশ রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
মন্তব্য করুন
২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
২৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
২৬ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম