সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র

হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ এএম
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি।

হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার মিশনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি।

রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্ক্ষিত।”

ইরানের এই সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ পরিচালনায় নতুন কৌশল খুঁজছে। তার ভাষ্য, ওয়াশিংটন যদি যুদ্ধ থেকে সরে আসতে চায়, তাহলে শুধু নিজেদের সিদ্ধান্তে তা সম্ভব হবে না। এ ক্ষেত্রে তাদের ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে। ইরানের কর্মকর্তারা সাধারণত ইসরায়েলকে ‘ইহুদিবাদী’ হিসেবে উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধ বন্ধের জন্য মার্কিনি ও ইরানিরা জুলাইয়ের শুরুতে একটি সমঝোতা স্মারকে সই করে। কিন্তু এটি ইতিমধ্যে ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ ইরানে হামলা চালিয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে।

তবে গত দুই দিন ধরে ইরানকে লক্ষ্য করে বড় ধরনের কোনো হামলা চালানো থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন আপাতত ইরানে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত রয়েছে।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: / ইরানের ইউরেনিয়াম উদ্ধারে মার্কিন বিশেষ সামরিক অভিযান?

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র / হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আইআরজিসি / ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

X