সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
আইআরজিসি

ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে লন্ডনকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান উড্ডয়ন করে ইরানে হামলা চালিয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তারা। এ ধরনের সামরিক তৎপরতায় যুক্তরাজ্যকে আর সহায়তা না করার জন্যও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় যুক্তরাজ্য যেন আর সহায়তা না করে, সে বিষয়ে তাদেরকে সতর্ক করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা যুক্তরাজ্যকে সতর্ক করছ-আমাদের অঞ্চলের জনগণের দুর্ভোগের পেছনে যার বড় ভূমিকা রয়েছে এবং যার অন্ধকার ইতিহাসে ইসলামী দেশগুলোকে বিভক্ত করা, ব্যাপক হত্যাকাণ্ড চালানো, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা এবং সবচেয়ে গুরুতর ফিলিস্তিন দখলের পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং ইসরায়েল প্রতিষ্ঠার মতো ঘটনা রয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনেও দেশটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাই তাদের ইতিহাসে যেন আর নতুন কোনো কলঙ্ক যুক্ত না হয়।

বিবৃতিতে ইরান কীভাবে এর জবাব দেবে বা কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: / ইরানের ইউরেনিয়াম উদ্ধারে মার্কিন বিশেষ সামরিক অভিযান?

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র / হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আইআরজিসি / ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

X