সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। নিষিদ্ধ মাছ মজুত ও বিক্রির দায়ে এ সময় এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া মাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাই। গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো বাজারসংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি আরও বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ মজুত রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিগগিরই এ মাছের চাষ হওয়া ঘেরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরুবীরাও নেটওয়ারের মতো !

সরকারি চাকরিজীবীদের পে স্কেল পিছিয়ে যাচ্ছে

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স খাদে

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ ৪ জন অপহরণ, আতঙ্কে প্রবাসীরা

গাইবান্ধায় নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি-আলোচনা সভা

দেশের পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা

ভুলে ভরা এইচএসসির ইংরেজি ভার্সন প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের ক্ষোভ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

X