মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সরকার সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
আজ পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার  ¦ ফাইল ফটো

হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সীমিত আকারে আমদানির অনুমতি দিচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে। প্রতি আইপিতে সর্বাধিক ৩০ টন পেঁয়াজ আমদানের অনুমোদন দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন শনিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ আগস্ট থেকে যারা আমদানির জন্য আবেদন করেছেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক শুধুমাত্র একবারের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। চার-পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজির দাম ১১৫ থেকে ১২০ টাকায় ওঠে। এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ায় দাম কিছুটা কমে ১০৫ থেকে ১১০ টাকায় নেমে আসে।

গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে এবং নতুন পেঁয়াজ শিগগিরই বাজারে আসবে। তবে বাজারে মজুতদার ব্যবসায়ীদের কার্যক্রমের কারণে দাম ফের বাড়তে শুরু করেছে। তাই কৃষকের স্বার্থ রক্ষায় এই সময়ে সীমিত আমদানি কার্যক্রম চালু করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X