মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভারত–বাংলাদেশ উত্তেজনার প্রভাব পড়বে না অর্থনীতিতে : অর্থ উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি কিংবা বাণিজ্যিক কার্যক্রমে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে দুঃখজনক ও অপ্রত্যাশিত। তবে এর সূচনা বাংলাদেশ করেনি। একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জনপ্রিয় খেলোয়াড়কে হঠাৎ করে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের কারও জন্যই ভালো নয়।

তিনি আরও বলেন, মোস্তাফিজ একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার—এটা সবাই স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা সম্পূর্ণভাবে যৌক্তিক ও উপযুক্ত। কোনো পক্ষ যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে তার প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক।

ভারত–বাংলাদেশ রাজনৈতিক টানাপড়েনের প্রভাব অর্থনীতি ও বাণিজ্যে পড়বে কি না—এমন প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই ইস্যুতে কিছুটা আবেগ কাজ করেছে। তবে উভয় পক্ষই বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা চাই না দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই স্বাভাবিক থাকবে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটি ক্রিয়ার বিপরীতে আরেকটি প্রতিক্রিয়া এসেছে। আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তা যথাযথ। এমনকি ভারতের সংসদ সদস্যরাও বলেছেন—এই সিদ্ধান্ত ঠিক হয়নি।

তিনি আরও বলেন, বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের প্রসঙ্গও আলোচনায় এসেছে, তবে আশা করা যাচ্ছে, যে জায়গা থেকে সমস্যার শুরু হয়েছে, সেখানেই শুভবুদ্ধির উদয় হবে। এর ফলে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X