
মেষ রাশি : কর্মক্ষেত্রে নতুন গতি আসবে। বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যকে অনুকূল করে তুলবে, কিন্তু মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন, বিশেষ করে মাথা ও চোখ। সুযোগের দিকে এগোন। ধৈর্য ধরলে সাফল্য আসবে। বৃষ রাশি : এই সময় অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন, তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। মিথুন রাশি : আজ আপনার যোগাযোগ ও বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। নতুন চুক্তি বা আলোচনায় সফলতা আসতে পারে। ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু সতর্কতা অবলম্বন করুন। মানসিক স্থিরতা বাড়বে। কর্কট রাশি : আজ আপনার জন্য অত্যন্ত শুভ। আধ্যাত্মিক ও পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। স্বাস্থ্যে যত্ন নিন। তবে আচরণ শুদ্ধ রাখুন। সিংহ রাশি : সিংহে শুক্র ও কেতুর প্রভাব আজ সৃজনশীলতা বাড়াবে, কিন্তু আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। সময় পরিবর্তন হচ্ছে, মানসিক শান্তি ধরে রাখুন। প্রেম ও সম্পর্ক ঠিক রাখুন। কন্যা রাশি : আজকের দিনে কর্ম ও স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। বৃহস্পতির দৃষ্টি শুভ ফল দিতে পারে। ছোটখাটো ভ্রমণে যেতে পারেন। মানসিক চাপ কমাতে স্থির থাকুন। তুলা রাশি : সম্পর্ক ও বাণিজ্যে শুভ যোগ। চন্দ্রের প্রভাবে মন প্রফুল্ল থাকবে। পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে। সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। বৃশ্চিক রাশি : সম্পর্কের বিষয়ে সাফল্য আসতে পারে। শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা হবে। স্বাস্থ্যের যত্ন নিন। আধ্যাত্মিক অনুশীলনে উপকারী হবে। ধনু রাশি : ভ্রমণ ও উচ্চশিক্ষার যোগ চলছে। বৃহস্পতির দৃষ্টি শুভ। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। মনের স্থিরতা বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন। মকর রাশি : কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে, কিন্তু শনির প্রভাবে দীর্ঘমেয়াদি লাভ হবে। অর্থ ব্যয় সংযত করুন। স্বাস্থ্য ভালো রাখুন। সমস্যা সমাধানে এগোতে হবে। সাফল্য আসবে। কুম্ভ রাশি : কুম্ভে রাহুর প্রভাবে পুরোনো ভুল সংসোধন করুন। অপ্রত্যাশিত ঘটনা থেকে সাবধান। সামাজিক ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন আইডিয়া কাজে লাগাতে পারবেন। মীন রাশি : মীনে শনির অবস্থান আজ আপনাকে ধৈর্যশীল করে তুলবে। আধ্যাত্মিক কাজে মন বসবে। অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে, কিন্তু বিনিয়োগে সাবধান। সময় পরিবর্ত হচ্ছে।
মন্তব্য করুন