মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
জাতিসংঘের এফএওর উদ্বেগ

ক্ষুধার মুখে পড়তে পারে ৫০ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
ক্ষুধার মুখে পড়তে পারে ৫০ কোটির বেশি মানুষ  ¦ ছবি: সংগৃহীত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৫০ কোটির (৫১২ মিলিয়ন) বেশি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারে। রোববার (৩০ নভেম্বর) এফএওর মস্কো কার্যালয়ের পরিচালক ওলেগ কোবিয়াকভ রুশ সংবাদমাধ্যম ‘রিয়া নভোস্তি’কে দেওয়া সাক্ষাৎকারে এই আশঙ্কা প্রকাশ করেন।

ওলেগ কোবিয়াকভ বলেন, সম্ভাব্য ক্ষুধাপীড়িত মানুষের ৬০ শতাংশই আফ্রিকার বিভিন্ন দেশে বসবাস করবে। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা শক্তিশালী করা এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

কোবিয়াকভ বলেন, বিশ্ব এখনো দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর হতে পারছে না। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড–১৯ পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি—এই কয়েকটি কারণ বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, বর্তমানে ফিলিস্তিন (গাজা), সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। শুধু গাজা উপত্যকাতেই প্রায় ২০ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে আছে এবং অনাহারের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এদিকে এফএওর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ বছর অক্টোবরের হিসাবে বিশ্বব্যাপী খাদ্যমূল্য কিছুটা কমেছে। চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমলেও মাংসের দাম বেড়েছে। সংস্থার ফুড প্রাইস ইনডেক্স সেপ্টেম্বরে দাঁড়ায় ১২৮.৮ পয়েন্ট, যা আগের মাসের ১২৯.৭ পয়েন্টের চেয়ে সামান্য কম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X