মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজ লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজ লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত ৪  ¦ ছবি: এবিসি নিউজ

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের সন্দেহভাজন জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র চারজনকে হত্যা করেছে। মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

সাউদার্ন কমান্ড জানিয়েছে, সাম্প্রতিক এই হামলাটি আন্তর্জাতিক জলসীমায় একটি নির্ধারিত সন্ত্রাসী সংস্থার পরিচালিত জাহাজকে লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই জাহাজে অবৈধ মাদকদ্রব্য বহন করা হচ্ছিল এবং এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক চোরাচালানের পথে চলছিল।

মার্কিন সেনাদের হামলায় সর্বশেষ চারজন মাদক চোর নিহত হয়েছেন। এর আগে সেপ্টেম্বরে একই ধরনের একটি নৌকায় হামলা চালানো হয়েছিল, যেখানে প্রথমবারের হামলায় দুইজন বেঁচে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার হামলা চালিয়ে তাদেরও হত্যা করা হয়। এই ঘটনায় প্রকাশিত ভিডিওর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ সমালোচনার মুখে পড়েন।

সাউদার্ন কমান্ডের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহু ইঞ্জিনযুক্ত একটি জাহাজ সমুদ্রের উপর দিয়ে দ্রুত চলছিল, এবং আকাশ থেকে তীব্র বেগে হামলা চালানো হয়। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি করেছে।

সূত্র: এএফপি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X