মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বেলারুশে রাশিয়ার ‘ওরেশনিক’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
বেলারুশে রাশিয়ার ‘ওরেশনিক’ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি ‘ওরেশনিক’ পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউনিট দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে প্রায় দশগুণ বেশি, এবং বর্তমানে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা এই ক্ষেপণাস্ত্রকে কার্যকরভাবে প্রতিহত করতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটি মধ্যমপাল্লার হলেও এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৫ হাজার ৫০০ কিলোমিটার। ফলে বেলারুশে মোতায়েনের পর পুরো ইউরোপই এর আওতায় চলে আসবে।

বিশ্লেষকদের আরও দাবি, বেলারুশ থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র শুধু ইউরোপ নয়, তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে সক্ষম।

রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, অরণ্যপথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে, যা সবুজ রঙের নেটে ঢাকা।

তবে বেলারুশের ঠিক কোন এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি দুই দেশের সামরিক বাহিনী।

পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো-র কয়েকটি সদস্য দেশ ইউক্রেনকে এমন ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম।

সূত্র : এএফপি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X