মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ছক কষছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ছক কষছেন ট্রাম্প!

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশি ও আন্তর্জাতিক রাজনীতিতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যের মাধ্যমে তিনি আবারও বিশ্ব রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছেন।

এবার ট্রাম্পের নাম জড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আমি আয়াতুল্লাহদের সতর্ক করে বলতে চাই—আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।

তিনি আরও দাবি করেন, ইরানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসন্ন এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।

এরই মধ্যে ইরানের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরান সরকার দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রে এসব বিক্ষোভ উসকে দেওয়া হচ্ছে। অন্যদিকে, এই পরিস্থিতিকে ঘিরে ওয়াশিংটন থেকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হচ্ছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে।

এদিকে, ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেন, যারা দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে কিংবা সহায়তা করছে—তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্র এসব কার্যকলাপ কোনোভাবেই সহ্য করবে না।

তবে একই সময়ে ভিন্ন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান বিক্ষোভের মধ্যে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়া হয়। তিনি জানান, কেবল সশস্ত্র দাঙ্গাবাজ ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X