মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইরানে সামরিক হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
ইরানে সামরিক হামলা ইসরায়েলের

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে আকস্মিক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা আকস্মিক বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। আইডিএফ জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এই সতর্কবার্তাকে ইসরায়েলের পক্ষ থেকে একটি সক্রিয় প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে বড় ধরনের কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশটিতে অবস্থানরত আল জাজিরার সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের জমহৌরি এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X