মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তেহরান জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর প্রথম দুই দিনেই ৬৫০ জনের বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, এই অভিযান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের জবাব।

ইরানের এই প্রবল আক্রমণের মুখে কৌশলগত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’।

আইআরজিসির দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর—মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং সংশ্লিষ্ট যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলায় প্রায় ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হন। এছাড়া ইরানি নৌবাহিনীর মিসাইল হামলায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক কমব্যাট সাপোর্ট জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নিয়ে। চাবাহার উপকূল থেকে ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরীকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। নায়েইনির দাবি, এই ভয়াবহ হামলার পর রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা ত্যাগ করে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পেন্টাগন ক্ষয়ক্ষতির এই চিত্র গোপন করার চেষ্টা করলেও ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য এই বিপুল সংখ্যক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই ইরান এই বিশাল সামরিক অভিযান শুরু করেছে বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X