মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মোজতবা খামেনিকে খুঁজে পাচ্ছেনা সিআইএ-মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম
মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ৯ই মার্চ মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছিল। তবে সেই দিন থেকে তিনি জনসমক্ষে দেখা যায়নি, যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং গোয়েন্দা সংস্থাগুলোর নজর কেড়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদসহ বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা শুক্রবার অপেক্ষা করছিল দেখার জন্য। মোজতবা তার বাবার ঐতিহ্য অনুসরণ করে ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে কোনো ভাষণ দেন কি না। তবে মোজতবার পক্ষ থেকে কেবল একটি লিখিত বিবৃতি এসেছে, যা তার স্বাস্থ্য ও অবস্থানকে ঘিরে রহস্যকে আরও জটিল করেছে।

মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোজতবার জীবিত থাকার প্রমাণ রয়েছে। উদাহরণস্বরূপ, ইরানি কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক নির্ধারণের চেষ্টা করছেন।

একজন ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে মোজতবা প্রকৃতপক্ষে কোনো নির্দেশ দিচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা আরও বলেন, এটি অদ্ভুত। আমরা মনে করি না যে ইরান এমনকি মৃত ব্যক্তিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেবে, কিন্তু তার দায়িত্ব পালন করার কোনো প্রমাণও আমাদের কাছে নেই।

মোজতবার টেলিগ্রাম চ্যানেলে নতুন বছর ও ঈদুল ফিতর উপলক্ষে তার কিছু ছবিসহ একটি লিখিত বার্তা প্রকাশিত হওয়ার বিষয়ে আরেকজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ছবিগুলো সাম্প্রতিক কিনা তা সিআইএ খুঁজে বের করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা মোজতবা খামেনিকেও কোনো না কোনোভাবে দেখতে পাওয়ার আশা করেছিলাম। তিনি এই সুযোগ ও ঐতিহ্যের সদ্ব্যবহার করেননি। এটি একটি বড় বিপদ সংকেত।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও ইরানের নতুন সর্বোচ্চ নেতা জনসমক্ষে অনুপস্থিতি একটি রহস্যই রয়ে গেছে, তবে এর কারণ নিরাপত্তাজনিত উদ্বেগও হতে পারে।

তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের পরিচালক রাজ জিম্মত অ্যাক্সিওসকে বলেছেন, আঘাত এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মোজতবার পক্ষে তার কর্তৃত্ব পুরোপুরি প্রয়োগ করা কঠিন হয়ে পড়লেও, তিনি যে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তার কোনো প্রমাণ নেই।

তিনি আরও বলেন, বর্তমান এই ব্যতিক্রমী পরিস্থিতিতে তার জনসমক্ষে আসার আশা করা উচিত নয় এবং এমনও হতে পারে যে, তার আঘাতের কারণে তিনি একটি ধারণকৃত ভিডিও প্রকাশ করতেও পারবেন না, যাতে তার অবস্থার ভয়াবহতা জনসাধারণের সামনে প্রকাশ না পায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X