মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লেবাননের দক্ষিণাঞ্চল দখলের ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত ¦ ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বোমা হামলা ও বুলডোজার অভিযান চলতে থাকায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সীমান্তবর্তী জনপদগুলো। এতে ইতোমধ্যে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির জন্য এক গভীর মানবিক সংকট তৈরি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল এখন প্রায় জনশূন্য। একসময়ের জনবহুল এলাকাগুলোতে এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। স্থানীয় সূত্রের দাবি, অনেক এলাকায় মানুষের উপস্থিতি পুরোপুরি বিলীন হয়ে গেছে।

লেবাননের ন্যাশনাল ব্লকের মহাসচিব মিশেল হেলু বলেছেন, দেশটি বর্তমানে ‘অস্তিত্বের সংকটে’ রয়েছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকাতেও হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে একটি ‘প্রতিরক্ষামূলক বাফার জোন’ গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে লিতানি নদীর ওপর অবশিষ্ট সেতুগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন তিনি।

হেলু ইসরায়েলের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদের’ অভিযোগও এনেছেন। তিনি বলেছেন, দক্ষিণ লেবাননে যা চলছে তা গাজার ধ্বংসযজ্ঞের মতোই একটি মডেল অনুসরণ করছে। এদিকে ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যেই দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন।

সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে হেলুর কথায়। তিনি বলেছেন, দক্ষিণ থেকে মানুষ সম্পূর্ণ উধাও হয়ে গেছে। কোনো প্রাণের চিহ্ন নেই, কোনো মানুষের উপস্থিতি নেই। তার মতে, ‘এটা দখলের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। এটা আসলে একটি গোটা এলাকার ধ্বংস।’

এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাটজের এই ঘোষণা দেশের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান ফাদলাল্লাহ বলেন, ‘এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে লিতানি নদীর ওপর পাঁচটি সেতু ধ্বংস করেছে এবং সীমান্তবর্তী লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংসের কার্যক্রম জোরদার করেছে। তাদের দাবি, এটি বেসামরিকদের বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহর অবস্থান ধ্বংসের অংশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X