মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ব্যর্থ হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালুর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৪০ পিএম
ব্যর্থ হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালুর হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন ‘ভিন্ন পথে’ হাঁটবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, চলমান আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র নতুন একটি কৌশলগত উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ চালু করবে।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিস্থিতি আশানুরূপ না হলে যুক্তরাষ্ট্র আবার ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচিতে ফিরে যেতে পারে। তবে সেটি আরও সম্প্রসারিত রূপে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ নামে বাস্তবায়ন করা হবে।

তিনি ইঙ্গিত দেন, নতুন এই উদ্যোগে অতিরিক্ত কিছু পদক্ষেপ যুক্ত থাকতে পারে, তবে সেগুলো কী হবে তা এখনো প্রকাশ করা হয়নি।

গত ৩ মে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযান ঘোষণা করেছিল। এই অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযানটি স্থগিত করা হয়।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হতে পারে।

তবে, আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের স্তর ও আলোচ্যসূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র : শাফাক নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X