সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভ্রমণপ্রেমীদের হতাশা, চালু হয়নি ট্যুরিস্ট ভিসা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর ধরে বন্ধ আছে ভারতের পর্যটন ভিসা। সম্প্রতি এই ভিসা চালু নিয়ে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পর্যটন ভিসা চালুর হওয়ার বিষয়ে কথা বলছেন। তবে ভারতের পর্যটন ভিসা এখনও চালু করা হয়নি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এবং ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কূটনৈতিক সূত্র বলছে, জুনের শেষে পর্যটন ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে। দেশের ১৬টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র ৫টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু করা হচ্ছে সীমিত আকারে। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা চালুর বিষয়ে উদ্যোগ নেয়। এ নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফরের সময়েও ভিসার বিষয়টি তুলে ধরেন। ভারতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় এবং ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়।

অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে, আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তখন আইভ্যাক জানায়, সীমিত সেবার মধ্যে ভিসা ইস্যু বিলম্ব হতে পারে, তাই আবেদনকারীদের পাসপোর্ট ফেরত নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ভিসা অনুমোদিত হলে, পুনরায় পাসপোর্ট গ্রহণ করা হবে। এরপর সীমিত আকারে ৫টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু চালু রাখে ভারতীয় হাইকমিশন। এগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা। এসব আইভ্যাক থেকে মেডিক্যাল, ডাবল এন্ট্রি এবং ব্যবসায়িক ভিসা ইস্যু চলমান আছে।

দুই দেশের আলোচনার মধ্যে ভারতীয় গণমাধ্যমে ভিসা চালুর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে—১ মে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া হবে। এই খবরে অনেকে অনলাইনে আবেদনের প্রস্তুতি নেন এবং আবেদন করেও ফেলেন। তবে তাদের আবেদন বাতিল হয়ে যায়।

ভারতের ভিসা আবেদনের ফাইল প্রসেস করে দেন এমন একজন রবিউল। তিনি জানান, হঠাৎ করে অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল রেডি করার জন্য আসছেন। কিন্তু আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যে, আবেদন চালু হয়েছে। অনেকে এসে অনেকটা জোর করেই ফাইল রেডি করে আবেদন করেছেন, কিন্তু পরে রিজেক্ট হয়ে গেছে।

ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে জানতে আইভ্যাকে যোগাযোগ করা হয়। সেখান থেকে বলা হয়, ‘‘পর্যটন ভিসা এখন বন্ধ আছে। চালু হলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে জানানো হবে।’’

তবে রবিউল হকের দাবি, গুজবের এই সুযোগে প্রতারণার আশ্রয় নিচ্ছে অনেকে। পর্যটন ভিসার আবেদনের কথা বলে অনেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে এবং আবেদনকারীর ক্ষতি হচ্ছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, ভারত দ্রুত ভিসা স্বাভাবিক করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X