সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের সমঝোতা মূল্যহীন : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
ট্রাম্পের সমঝোতা মূল্যহীন : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কোনো মূল্য নেই। তার অভিযোগ, সমঝোতার শর্ত বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র নিজেই এই চুক্তির বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে।

শনিবার রাতে ইরান-যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিয়ে দেওয়া এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল, সেখানে ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কারণ, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করে যাচ্ছে।

এর আগে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান জানিয়েছিল, সমঝোতায় স্বাক্ষরিত নিজেদের দায়বদ্ধতা আপাতত স্থগিত রাখছে তারা। ইরানের দাবি, চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির অন্তত ৫০ জন নাগরিক নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।

মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মোজতবা খামেনি বলেন, ইরানের সেনারা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না। তার অভিযোগ, সংঘাত আরও তীব্র করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ কারণে দেশটিকে আরও কঠিন মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমঝোতার শর্তগুলি লঙ্ঘন করে আমেরিকা তাদের ‘আসল রূপ’ দেখিয়ে দিয়েছে, দাবি মোজতবার। তার কথায়, ‘জবরদস্তি, সর্বগ্রাসী আগ্রাসন, বর্বরতাই হলো মার্কিন মতাদর্শের অবিচ্ছেদ্য অংশ।’

উল্লেখ্য, আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম এশিয়ার একাধিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শনিবার তেমনই একটি হামলায় জর্ডানে আমেরিকার দু’জন সেনার মৃত্যু হয়েছে। একজন এখনও নিখোঁজ। জর্ডান ছাড়াও বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান।

তার জবাবে মার্কিন বাহিনী রোববার (১৯ জুলাই) ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে ইরানে। দেশটির দক্ষিণ প্রান্তে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X