রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
হিজবুল্লাহ প্রধান

ইসরায়েলকে শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:১৫ এএম
হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেম।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইসরায়েলকে শর্তহীনভাবে লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলকে লেবাননের প্রতিটি অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতির সব শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি গুরুত্ব পায়। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধবিরতি চুক্তি হয়।

তবে চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

অন্যদিকে ইসরায়েল বলছে, নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সামরিক অভিযান পরিচালনার অধিকার তারা সংরক্ষণ করবে।

নাঈম কাসেম বলেন, ইসরায়েল কেবল ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে লেবাননে অবস্থান করছে না; বরং দেশটির ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণের লক্ষ্যেই তারা সেখানে রয়েছে। লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং ইসরায়েলি বাহিনীর সেখানে থাকার কোনো বৈধতা নেই। হিজবুল্লাহ প্রধান আরও বলেন, যুদ্ধবিরতি মানে উভয় পক্ষের সব ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়া। এমন কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাবে কিন্তু লেবাননের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া থাকবে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় জবাব দেবে। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কথা উল্লেক করে হিজবুল্লাহ প্রধান বলেন, ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলতে এবং সমঝোতা স্মারকে পৌঁছাতে সক্ষম হয়েছে, যা আমেরিকা ও ইসরায়েলের পরাজয়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা। লেবাননের কর্তৃপক্ষের উদ্দেমে নাঈম কাসেম বলেন, আমরা ইসরায়েলি-মার্কিন প্রকল্প ভেঙে দিয়েছি এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছি। লেবানন কর্তৃপক্ষ দেশের অর্ধেক জনসংখ্যাকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে পারে না। সরকার যদি লেবাননের সার্বভৌমত্বের পথে অগ্রসর হয়, তবে প্রতিরোধ শক্তি সরকারের পাশেই থাকবে।

ভাষণে লেবাননের কর্তৃপক্ষকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং আমেরিকা ও ইসরাইলের স্বার্থ বাস্তবায়ন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলের নির্দেশ বাস্তবায়ন বন্ধ করুন।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত ২৮ দল, বাকি ৪ টিকিটের লড়াই জমে উঠেছে

প্রধানমন্ত্রী / মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত? হাদিসে যা বলা হয়েছে

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের চ্যালেঞ্জ

X