মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মুমিনের চোখের পানি ও এর ফজিলত

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
মুমিনের চোখের পানি ও এর ফজিলত

মানুষের অন্তরের অবস্থা প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম হলো চোখের পানি। এটি শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং আল্লাহভীতি, অনুশোচনা, বিনয় ও গভীর ঈমানের পরিচায়ক। একজন মুমিনের জীবনে চোখের পানি এমন এক অমূল্য পাথেয়, যা তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়, গুনাহ মাফের কারণ হয় এবং আখিরাতের মুক্তির পথ সুগম করে।

কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত—আল্লাহভীতিতে ঝরানো চোখের পানি মুমিনের পরকালীন জীবনের জন্য এক মহামূল্যবান সম্পদ।

১. মুমিনের বৈশিষ্ট্য : মহান আল্লাহ বলেন, ‘আর তারা কাঁদতে কাঁদতে মুখের ওপর লুটিয়ে পড়ে এবং এতে তাদের বিনয় বৃদ্ধি পায়।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১০৯)

এই আয়াতে বোঝা যায়, প্রকৃত মুমিনের চোখ অশ্রুসিক্ত হয়। এই কান্না কোনো লোক-দেখানো কান্না নয়; বরং এটি অন্তরের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ।

২. ঈমানের বহিঃপ্রকাশ : মুমিনের চোখের পানি তার ঈমানেরই বহিঃপ্রকাশ। আল্লাহ বলেন, ‘রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা যখন তারা শ্রবণ করে, তখন তারা যে সত্য উপলব্ধি করে, তার জন্য তুমি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবে। তারা বলে, হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি; সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যবাহকদের তালিকাভুক্ত করো।’ (সুরা : মায়িদা, আয়াত : ৮৩) আয়াতে চোখের পানিকে ঈমানের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।

চোখের পানি মুমিনের ঈমানের জীবন্ত সাক্ষ্য।

৩. জাহান্নাম থেকে প্রতিবন্ধক : চোখের পানি বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। নবীজি (সা.) বলেছেন, ‘দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ, যা আল্লাহর ভয়ে কাঁদে; আরেকটি চোখ, যা আল্লাহর পথে পাহারা দিতে গিয়ে রাত জাগে।’ (সুনানে তিরমিজি)

জাহান্নাম থেকে মুক্তির এমন সুসংবাদ খুব কম আমলের ক্ষেত্রেই এসেছে।

৪. আরশের ছায়ালাভ : অন্য হাদিসে আল্লাহর ভয়ে কান্নাকারী ব্যক্তিকে রাসুলুল্লাহ (সা.) কিয়ামতের দিন আরশের ছায়ালাভের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘যেদিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা সাত প্রকার মানুষকে সেই ছায়ায় আশ্রয় দেবেন।...যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু বের হয়ে পড়ে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪২৩)

কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর আরশের ছায়া লাভ করা যে কত বড় নিয়ামত, তা বলার অপেক্ষা রাখে না। এ জন্য সাহাবায়ে কেরাম (রা.)-এর জীবন ছিল চোখের পানিতে ভেজা। আবু বকর (রা.) কোরআন তিলাওয়াত করতে গিয়ে এত বেশি কাঁদতেন যে তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে যেত। ওমর (রা.)-এর গালে কান্নার দাগ স্পষ্ট ছিল। আলী (রা.) রাতে নামাজে দাঁড়িয়ে এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। (হুলয়াতুল আউলিয়া)

হৃদয়ের কঠোরতা নিন্দনীয়

বিপরীতে হৃদয়ের কঠোরতা একটি ব্যাধি, যার আরোগ্য প্রয়োজন। পবিত্র কোরআনে এর নিন্দা করা হয়েছে। যেমন—আল্লাহ বলেন, ‘তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো বা তার চেয়েও কঠিন। কেননা পাথরের মধ্যেও এমন কিছু আছে, যেখান থেকে নদী প্রবাহিত হয়।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৭৪)

এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের কঠোর হৃদয়কে পাথরের চেয়েও নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। কারণ পাথর থেকেও পানি নির্গত হয়, কিন্তু কঠোর হৃদয় থেকে অনুশোচনা বা আল্লাহভীতি বের হয় না।

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তাদের জন্য ধ্বংস, যাদের হৃদয় আল্লাহর স্মরণে কঠোর হয়ে গেছে।’ (সুরা : জুমার, আয়াত : ২২)

রাসুলুল্লাহ (সা.) অন্তরের কঠোরতাকে দুর্ভাগ্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘চারটি জিনিস মানুষকে দুর্ভাগা করে তোলে : কঠোর হৃদয়, চোখে অশ্রু না আসা, দীর্ঘ আশা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা।’ (সুনানে তিরমিজি)

হাদিসে কঠোর হৃদয়কে সরাসরি দুর্ভাগ্যের কারণ বলা হয়েছে। যে হৃদয় কাঁদে না, সে হৃদয় আল্লাহর ভয় থেকেও বঞ্চিত।

জেনে রাখতে হবে, চোখের পানি কোনো দুর্বলতার পরিচয় নয়; বরং এটি মুমিনের শক্তি, অলংকার ও পাথেয়। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকে।

আল্লাহ তাআলা যেন আমাদের অন্তর নরম করেন, চোখে অশ্রু দান করেন এবং সেই চোখের পানিকে আমাদের নাজাতের উসিলা বানান। আমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X