মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খালেদা জিয়ার কবর জিয়ারতে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ

ঢাকা অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
খালেদা জিয়ার কবর জিয়ারতে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে অংশ নিচ্ছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং মোনাজাত করছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এর আগে, সকাল ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমলেও নিরাপত্তার কারণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

দুপুর ১২টার পর প্রবেশমুখ খোলা হলে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারতে যান। অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কেউ কেউ মোনাজাত করেন।

জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। মুন্সিগঞ্জের ফাতেমা শারমিন বলেন, তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত নন, তবু খালেদা জিয়ার কবর স্পর্শ করতে এসেছেন। এছাড়াও, পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও কবর জিয়ারত করেন।

খালেদা জিয়ার কবর জিয়ারতে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ

সকালে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সামনের সড়কও বন্ধ রাখা হয়েছিল। পুলিশের নজরুল জানান, কড়া নির্দেশনা অনুযায়ী কেউ উদ্যানে ঢুকতে পারছিল না।

সকাল ১১টার পর সড়কে যানবাহনের চলাচল শুরু হয়। দুপুর ১২টার পর প্রবেশমুখ খোলা হলে নারীদের সংখ্যাই বেশি ছিলেন, যারা কবর জিয়ারতে অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দলমত নির্বিশেষে অগণিত মানুষ অংশ নেন। জানাজার পর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X