মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খালেদা জিয়াকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
খালেদা জিয়াকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না ¦ ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না। কাতার সরকারের ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল যে এয়ার অ্যাম্বুলেন্সটির, সেটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে মঙ্গলবারের (৯ ডিসেম্বর) স্লট বাতিলের আবেদন করে। অথচ তার আগের দিনই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণ ও উড্ডয়নের অনুমতি দিয়েছিল।

বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে অনুমতি প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। এ আবেদন ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ নিয়ে পঞ্চমবারের মতো পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি নেতারা বলছেন, তাঁর বিদেশযাত্রা সম্পূর্ণ নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিডনি ও লিভারের জটিলতায় তার অবস্থার অবনতি ঘটছে এবং তিনি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X