মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হাদিকে গুলি: শুটার ফয়সালের মা–বাবা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
হাদিকে গুলি: শুটার ফয়সালের মা–বাবা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ¦ ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের মা–বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন হুমায়ুন কবির (৭০) ও হাসি বেগম (৬০)।

র‍্যাব জানিয়েছে, অভিযানে নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফয়সাল নামের এক যুবককেও আটক করা হয়েছে।

র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের মা–বাবাকে গ্রেপ্তার করা হয়। পরে নরসিংদীর তরুয়ার বিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলো সেখানে কীভাবে পৌঁছায়, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানায়নি র‍্যাব।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চার সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। তিনি প্রায়ই ঢাকার আগারগাঁও এলাকায় তাঁর বোন জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন ১২ ডিসেম্বর রাতে একটি কালো ব্যাগ নিয়ে তিনি ওই বাসায় ওঠেন এবং পরে ভবনের সরু জায়গায় ব্যাগটি ফেলে দেন।

র‍্যাবের দাবি অনুযায়ী, ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ফয়সাল ভবনের ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর মা হাসি বেগমকে দেন। নিরাপত্তার ঝুঁকি অনুভব করায় তিনি আগারগাঁও ছেড়ে মিরপুর হয়ে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় আশ্রয় নেন।

এই সময় ফয়সালের ব্যাগ বহনের জন্য তাঁর বাবা হুমায়ুন কবির একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দেন এবং আর্থিক সহায়তাও করেন বলে দাবি করেছে র‍্যাব। পরে ফয়সালের মা–বাবা তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবুলের কেরানীগঞ্জের বাসায় চলে যান।

এদিকে র‍্যাব-২ জানায়, পশ্চিম আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসার পাশের একটি ফাঁকা জায়গা থেকে ১১ রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন বিকেলে ফয়সাল, তাঁর সহযোগী, মা ও ভাগনে ওই স্থান থেকে কিছু সরিয়ে নেন।

এ ছাড়া অভিযানে ফয়সালের বোনের বাসা থেকে ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ৩৮টি চেকপাতা, দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়েছে।

শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলায় এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেলে আসা এক আততায়ী গুলি করে। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা ছিল ‘অত্যন্ত আশঙ্কাজনক’। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X