মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণনার দৃশ্যটি যশোর-২ আসনের ঝিকরগাছা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা | ছবি : রোহিত হোসেন রনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এখন সারাদেশের কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে।

এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের নির্বাচনের বিশেষ তাৎপর্য হলো—জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানীর গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আদমজী কলেজে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেন। তার সঙ্গে ভোট দেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হিসেবে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডা থানার বেরাইদ এলাকার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার সদস্যসহ মোট ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তাকর্মী মাঠে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার চাদরে ঢাকা ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং অভিযোগের জন্য ৩৩৩ হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X