মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার, বিলবোর্ড ও বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সেটি অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রদর্শিত অভিনন্দনমূলক বিজ্ঞাপনও দ্রুত সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। কয়েকদিন আগে বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে তার ছবি প্রদর্শিত হলে তখনও তা অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধে টহল জোরদার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, রাজধানীতে ট্রাফিক সিগন্যাল মানার প্রবণতা বৃদ্ধির ফলে যানবাহনের গতি কিছুটা বেড়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত ওই প্রতিবেদনে বলা হয়, ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যান চলাচলের গতি প্রায় এক কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

এর আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা হাঁটার গতির সমতুল্য। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X