মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দায়িত্বে অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১২: র‌্যাব

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা দায়িত্বে অবহেলার কারণেই ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মীকে গ্রেফতার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে হেলালকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‌্যাব জানায়, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন।

এ ঘটনায় নিহত যাত্রী সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্তব্যরত গেটম্যানরা রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় গেটম্যান হেলাল ও মেহেদী হাসান দুজনেই ঘটনাস্থলে ছিলেন না। তাদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অন্য আসামিকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X