মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লিমন-বৃষ্টি হত্যা: অভিযুক্ত হিশামের মৃত্যুদণ্ড চাইছে প্রসিকিউশন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:৫৯ পিএম
লিমন-বৃষ্টি হত্যা: অভিযুক্ত হিশামের মৃত্যুদণ্ড চাইছে প্রসিকিউশন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। ঘটনায় অভিযুক্ত হিশাম সালেহ আবু আবুগারবিয়েহর বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেট অ্যাটর্নির কার্যালয়।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে মৃত্যুদণ্ড চাওয়ার জন্য প্রয়োজনীয় ‘অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর’বা গুরুতর উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। স্থানীয় সময় শুক্রবার এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয় মার্কিন সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) হিশামের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন গ্র্যান্ড জুরি। এরপরই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশের জন্য আবেদন সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানান ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ। অভিযুক্ত হিশামের মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় গুরুতর অভিযোগ বিবেচনায় নেওয়া হয়। তার মধ্য রয়েছে- হত্যাকাণ্ড ছিল ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিত, অপরাধ ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও নিষ্ঠুর এবং একই ঘটনায় একাধিক হত্যাকাণ্ড।

হিশামের বিরুদ্ধে মোট সাতটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে বৃষ্টি ও লিমনকে হত্যা করা, আলামত ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা, মরদেহ সরানো বা গোপন করার দুটি এবং মৃত্যু গোপনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা মেডিকেল পরীক্ষককে অবহিত না করার দুটি অভিযোগ। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছে। নিহত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন। কিন্তু ভয়াবহ সহিংসতায় তাদের জীবন শেষ হয়ে গেছে।’ আগামী ১৮ মে স্থানীয় সময় সকাল ৯টায় হিলসবরো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করবেন লিঞ্জি হোজেস। তাকে সহায়তা করবেন স্কট হারমেন, জন টেরি এবং জেসিকা কোভারটিয়ার। উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবু আবুগারবিয়েহরকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X