মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বেগম খালেদা জিয়ার সুস্থতা যশোরে কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম
বেগম খালেদা জিয়ার সুস্থতা যশোরে কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত  ¦ ছবি: গ্রামের কাগজ

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল, জানের সাদকা প্রদান ও প্রার্থনা অব্যাহত রয়েছে। বুধবার বিএনপি ও অঙ্গ সংগঠনসহ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে সুস্থতায় বিশেষ প্রার্থনা করা হয়।

বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এরআগে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঘোপ কবরস্থান মসজিদ মাদ্রাসায় জানের সাদকা হিসেবে ছাগল প্রদান করেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক দেবাশীষ দাস, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, জাফর সাদিক, হাজী আনিসুর রহমান মুকুল, নুর আলম পান্নু, নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা মৃনাল কান্তি দে, দিপক রায়, বিষ্ণু সাহা, শ্মশান কমিটির রাধাকান্ত বিশ্বাস, অশোক সাহা, সুকুমার মিত্র, বিমল রায়, পার্থ প্রতীম মন্ডল, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, দেবব্রত অধিকারী, লালু হালদার, শ্যামল পাল, লিটন অধিকারী, শংকর রায় প্রমুখ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রেলরোডে জাতীয় হিন্দু মহাজোট কার্যালয়ে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাইটস যশোর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় হিন্দু মহাজোট যশোরের সভাপতি অমল অধিকারী সাহস, সাধারণ সম্পাদক সঞ্জিব অধিকারী, সনাতন ধর্ম সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপিকান্ত সরকার, অর্চনা ব্যানার্জি, সাবানা ঘোষ, মিনা মন্ডল, প্রভাত কুমার দে, অমল ভাস্কর, বিকাশ সিকদার, রতন দে , প্রান্ত দাস, শুভ বিশ্বাস, অধ্যাপক ডা. অরবিন্দু বিশ্বাস প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X