মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
যশোরের হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেফতার  ¦  ছবি:  গ্রামের কাগজ

র‌্যাব যশোরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অভয়নগর থানার শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুলকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। এ ছাড়া যশোর সদর থানার আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার এ অভিযান চলে বলে প্রেস বার্তায় জানানো হয়। তারা জানায়, সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন জয়দেবপুর এলাকায় যশোরের অভয়নগরে গুলি করে শামীম শেখকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি সাইফুল ফকির (২২) আত্মগোপনে আছে। র‌্যাবের একটি যৌথ দল ৫ ডিসেম্বর দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি সাইফুল ফকিরকে গ্রেফতার করা হয়। সে যশোরের অভয়নগর থানার রানাগাতি দক্ষিণপাড়ার ইসলাম ফকিরের ছেলে।

র‌্যাবের অপর একটি দল ৫ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর রেলস্টেশন এলাকায় ২০১২ সালের যশোর কোতয়ালি থানার চাঞ্চল্যকর আকাশ (১৮) হত্যা মামলার একজন পলাতক আসামি আত্মগোপনে আছে। পরে রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে রাত ৮টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আকাশ হত্যা মামলার পলাতক আসামি আল আমিনকে গ্রেফতার করে। সে যশোর সদর থানার তালতলা রায়পাড়ার ইসমাইল হোসেন খোকনের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X