মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সুজলপুরে তিনটি সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
সুজলপুরে তিনটি সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ ¦ ছবি: প্রতীকী

যশোর সদর উপজেলার ধর্মতলা ছুটিপুর সড়কের সুজলপুর জামতলায় রাস্তার পাশের সরকারি তিনটি রেইনট্রি গাছ অবৈধভাবে কর্তন করার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে পরিবেশ অধিদপ্তর, জেলা পরিষদ ও আরবপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে সরকারি গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে সুজলপুর জামতলা মোড়ের দক্ষিণ পাশে শিমুলের দোকানের বিপরীতে সরকারি রাস্তার ধারে লাগানো তিনটি রেইনট্রি গাছ কোনো অনুমোদন ছাড়াই কাটেন আজিজুল ইসলাম ওরফে আজিজ। তিনি ধর্মতলা হ্যাচারিপাড়ায় ভাড়া থাকেন এবং নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে থাকেন।

অভিযোগকারী সুজলপুর নিবাসী নাজমুল হাসান বিপুল জানান, তিনি এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি প্রদান করেন। অভিযোগকারীর ভাষ্য মতে, আজিজুল ইসলাম যখন গাছ কাটছিলেন তখন তাকে নিবৃত করার জন্য এলাকাবাসী এগিয়ে এলে তিনি দম্ভোক্তি করে বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আমি যা ইচ্ছা তাই করব, কেউ কিছু বলতে এলে খবর আছে।’

অনুমতিবিহীন সরকারি গাছ কাটার ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন জানিয়েছেন নাজমুল হাসান বিপুল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X