মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
যশোরে বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন গ্রেপ্তার  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের আলোচিত ষষ্টিতলা এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা।

বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ইমন যশোর সদর উপজেলার ডালমিল কলাবাগান এলাকার জব্বারের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর রাতেই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাকে সফলভাবে আটক করা সম্ভব হয়।

র‍্যাবের তথ্যমতে, আশরাফুল ইসলাম বিপুল হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ছিল। ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার পরবর্তীতে বিপুলকে বিয়ে করলে ওই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজ, ইমনসহ অন্য আসামিদের সঙ্গে বিপুলের একাধিকবার কলহের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে শহরের ষষ্টিতলা এলাকায় ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশরাফুল ইসলাম বিপুলকে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের মা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, ইমনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X