মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে নাশকতার মামলায় আ’লীগ নেতাসহ চারজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
যশোরে নাশকতার মামলায় আ’লীগ নেতাসহ চারজন আটক   ¦ ছবি: প্রতীকী

যশোরে আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, বসুন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান, আইয়ুব খাঁর ছেলে মহিনুল ইসলাম আপন এবং আসাদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন।

তাদের মধ্যে শাহাবুদ্দিনকে কানাইতলা এলাকায় ২০২৪ সালের ১৮ নভেম্বর নাশকতার ঘটনার মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপর তিনজনকে উপশহর এলাকার বাস পোড়ানোর মামলায় আটক দেখানো হয়েছে। পৃথক দুটি মামলায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানিয়েছেন, মেহেদী, আপন ও সোহাগ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। দলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজিসহ নানা ধরনের অপরাধ করে আসছে। গত ১১ নভেম্বর রাতে যশোর-মাগুরা সড়কের একটি যাত্রীবাহী বাস (মাগুরা-জ-১১-০০০৭) উপশহর পার্ক রোডে পার্কিং করা ছিল।

১২ নভেম্বর ভোরে কে বা কারা বাসটিতে আগুন দেয়। এই ঘটনার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। শনিবার রাত সোয়া ১২টার দিকে চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত ছিলেন। এছাড়া কানাইতলা এলাকায় নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি উঠে আসে। তার পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X