মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোর পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

যশোর পৌরসভা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার দুপুরে শহরের যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান চালায় পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা দড়াটানা, মুজিব সড়ক ও আরএন রোডের নতুন বাজার এলাকায় এ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে মুজিব সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোনকানপাট সম্পূর্ণভাবে অপসারণ করা হয়। একইভাবে দড়াটানা এলাকায় ফুটপাত দখল করে পরিচালিত বিভিন্ন দোকান ও আরএন রোডের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে অনেক মালিককে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছেন। পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছিল। এ অবস্থার উন্নয়নে পৌরসভা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযান চলাকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। অবৈধ দখল কোনোভাবেই বরদাশত করা হবে না। শহরের সৌন্দর্য্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চলমান থাকবে।

পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাতেও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইন্সেপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান, আবু বক্করসহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X