মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত একটি ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ার বাসিন্দা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

যশোরে ভেজাল দস্তা সার কারখানায় অভিযান, মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ¦ ছবি: গ্রামের কাগজ

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, কারখানাটিতে মাটির সঙ্গে চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছিল। পরে এসব ভেজাল সার ঢাকার ঠিকানা সংবলিত বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করা হচ্ছিল। প্রতিটি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি করা হতো। গত প্রায় ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই অবৈধ কার্যক্রম চলছিল।

অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত ভেজাল সার পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এসব মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করে। সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানের শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং মালিক ইকরামুল খন্দকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X