মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক ¦ ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডে বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার মধ্যরাতে ঢাকা রামপুরা এলাকা থেকে তাকে ডিবির আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। টাক মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে। বর্তমানে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

উল্লেখ্য, এরআগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে সন্ধ্যায় দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

এছাড়া ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিনজন সহযোগিসহ আটক হয় মিলন। তার নামে হত্যা, বিস্ফোরক আইনে অন্তত ১৪ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার আসামি মিলন।

এছাড়াও ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন টাক মিলন। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

এছাড়া পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ক্যাসিনো (জুয়া) ব্যবসা পরিচালনার অভিযোগ ছিলো টাক মিলনের বিরুদ্ধে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X