মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে বাসাবাড়ির মালামাল বোঝাই পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার । ছবি-গ্রামের কাগজ

যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকার আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং একই এলাকার আরিফ হোসেনের ছেলে দুলাল।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামালবোঝাই মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

এ সময় পিকআপের চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেওয়া হয়। মালিকের নির্দেশ অনুযায়ী ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করা হয়। ওই মালামাল একজন ব্যক্তি তার বোনের বাড়িতে নিয়ে যাবে বলে জানালে তারা সেটি যশোরে পৌঁছে দেয়ার জন্য আসেন।

এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু হাসান জানান, মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপার জড়িত নন। পিকআপে থাকা আটক দুইজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X