মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক শহিদ জয়ের স্ত্রীর মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
সাংবাদিক শহিদ জয়ের স্ত্রীর মৃত্যু ¦ গ্রামের কাগজ

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিনী শামিমা আক্তার স্বপ্না আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শহিদ জয় জানান, দীর্ঘদিন ধরেই তার স্ত্রী অসুস্থ ছিলেন। এর আগেও তিনি তিনবার স্ট্রোক করেন।

সর্বশেষ গত শনিবার তিনি আবারও স্ট্রোক করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থারঅবনতি হওয়ায় দুই দিন আগে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বুধবার জোহর নামাজের পর যশোর শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পেছনে নিজ এলাকায় তার স্ত্রীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি তার স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক জুয়েল মৃধা, সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। শোক প্রকাশ করেছেন গ্রামেরকাগজ সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ কাগজ পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X