মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

যশোরে আলুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাঁশতলা রাইস মিলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফিকার আলী যশোর শহরের খালধার রোড এলাকার মোর্শেদ আলীর ছেলে। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামে বসবাস করতেন।

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তিনি যশোর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর রাইস মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকামেট্রো -ট ১৩-৬১৭৮) জুলফিকার আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় জুলফিকার আলী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। তখন ট্রাকের চাকা জুলফিকার আলীকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোরের বারোবাজার হাইওয়ে পুলিশের কর্মরত এএসআই মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি বর্তমানে ঘটনাস্থলে আটক রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X