মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
যশোরে সনাতন জনগোষ্ঠীর সাথে মতবিনিময়

দেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে সনাতন জনগোষ্ঠী যশোর সদর উপজেলার ব্যানারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

শনিবার যশোরে সনাতন জনগোষ্ঠী যশোর সদর উপজেলার ব্যানারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভায় তিনি বলেন, দেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই।

পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারীদের মধ্যে কোন ভেদাভেদ নেই। বাংলাদেশ নামক ভূখন্ডে যারা বসবাস করি আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশী। ধর্মীয় কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে নিজেদের মধ্যে বিভেদ রেখা টানার সুযোগ নেই। তিনি আরও বলেন, ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস থেকে নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। এই শিক্ষা আমার পরিবার, রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে। বিএনপি মনে করে সমাজ ও রাষ্ট্র গঠনে সকল শ্রেণিপেশার মানুষের ভূমিকা রয়েছে। তাই নতুন করে সকলকে সমাজ ও দেশ গড়ার জন্য সকলকে সক্রিয় হতে হবে। সকল জায়গায় রাজনীতি টানার প্রয়োজন নেই। বিগত দিনে মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণ দলীয়করণে আবদ্ধ ছিলো। জেলা শিল্পকলা একাডেমীতে সনাতন জনগোষ্ঠী যশোর সদর উপজেলার ব্যানারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভার অডিয়েন্স। ছবি গ্রামের কাগজ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি অসীম কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব নির্মল কুমার বিট, বৈষম্য বিরোধী সনাতন সমাজ জেলা শাখার আহ্বায়ক মৃণাল কান্তি দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও এম ইউসি ফুডের নির্বাহী পরিচালক সিআইপি শ্যামল দাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X