মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন

জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপি প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
জামায়াতে ইসলামীর অভিযোগ মিথ্যা দাবি করে প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন করেন যশোর ২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। ছবি: গ্রামের কাগজ

‘জামায়াত ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা নয়, বরং তারা বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়ে বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত বঞ্চিত’ হবেন।’ জামায়াতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী মুন্নি বলেন, গত ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তার নারীকর্মীদের মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ অসত্য ও ভোটের মাঠে ফায়দা লোটার অপকৌশল মাত্র। ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের ওপর কোনো হামলা বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে ওই দিন জামায়াতের কয়েকজন নারী কর্মী তার (প্রার্থী মুন্নি) বাড়িতে যান। এসময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত বঞ্চিত’ হওয়ার মতো উসকানিমূলক মন্তব্য করেন। এসময় জামায়াত কর্মীদের কাছে তার দেবর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল ব্যাখ্যা চাইলে কিছু কথাবার্তার পর ঘটনাটি সেখানেই শেষ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে সাবিরা সুলতানা মুন্নি আরও বলেন, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত প্রার্থী মিথ্যা অভিযোগ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। এমনকি নারীদের শ্লীলতাহানি করার যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত অপমানের। নারী প্রার্থী হিসেবে যেখানে নারীদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এমন নোংরামি নির্বাচনী মাঠে ঘায়েল করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

মুন্নি দাবি করেন, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X