মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ঝিকরগাছায় ইজিবাইক চালক শামীম হত্যাকাণ্ড

প্রধান অভিযুক্ত ইব্রাহিমসহ দুজন আটক,অটোরিক্সা উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
প্রধান অভিযুক্ত ইব্রাহিমসহ দুজন আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরের ঝিকরগাছায় শামীম পারভেজ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দু’জনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে শামীমের ইজিবাইক ও ব্যাটারি। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহিম এবং তার দোকানের কর্মচারী, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের জুয়েলের ছেলে মামুন। মামুন তার নানাবাড়ি ঝিকরগাছার শ্রীরামপুর গ্রামে বসবাস করতেন এবং ইব্রাহিমের অটোরিকশা ভ্যানের গ্যারেজে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম। শুক্রবার রাতে নিজ দোকান থেকে প্রথমে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আটক করা হয় মামুনকে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ইব্রাহিমের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, আটক ইব্রাহিম স্বীকার করেছেন যে, বৃহস্পতিবার রাতে নিহত শামীম তার দোকানেই বসে ছিলেন। পরে তারা দুজন ইয়াবা সেবন করেন। এরপর মামুনকে সঙ্গে নিয়ে আঙ্গারপাড়া গ্রামের একটি ক্ষেতের পাশে যান। সেখানে ইব্রাহিম ও মামুন সাইকেলের ব্রেকের তার দিয়ে শ্বাসরোধ করে শামীমকে হত্যা করে পালিয়ে যান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, মূলত অটোভ্যানের লোভেই শ্বাসরোধ করে শামীমকে হত্যা করা হয়। প্রথমে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকেই শামীমের অটোভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর মামুনকেও আটক করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে শামীম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শুক্রবার উপজেলার আঙ্গারপাড়া গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করে এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X