মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতা জনি’র পদ পুনর্হাল ও মুক্তির দাবিতে অভয়নগরে সংবাদ সম্মেলন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম
যশোরের অভয়নগরে বিএনপি নেতা (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি'র পদ পূণর্বহাল ও কারাগার থেকে জামিনে মুক্তির দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামান জনি মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক আকরাম আক্তার কোরাইশী পাপ্পু। ছবি: গ্রামের কাগজ

যশোরের অভয়নগরে নওয়াপড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনি’র স্থগিত হওয়া পদ পুনর্বহাল ও কারাগার থেকে জামিনে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসাদুজ্জামান জনি মুক্তি পরিষদের আয়োজনে রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামান জনি মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকরাম আক্তার কোরাইশী পাপ্পু। লিখিত বক্তব্যে কারাগারে আটক আসাদুজ্জামান জনির দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফিরিস্তি তুলে ধরে বলেন, গণতন্ত্র পুণরুদ্ধার ও ভোটাধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আওয়ামী ফ্যাসিস্ট তাকে হত্যাসহ গুমের চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং তার নামে ১৮টি মামলা দিয়ে বার বার কারাগারে নিক্ষেপ করা হয়েছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, হামলা, মামলা ও মৃত্যুর হুলিয়া মাথায় নিয়েও আসাদুজ্জামান জনি বিএনপির দুঃসময়ে অভয়নগরের রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন। সাধারণ নেতাকর্মীদের সব ধরণের বিপদে পাশে থেকে কর্মীবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। লিখিত বক্তব্যে পাপ্পু আরো বলেন, দলীয় নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আসাদুজ্জামান জনি আস্থা ও ভরসার প্রতীক। কিন্তু ভোটাধিকার ফিরে আসার সংগ্রাম সফলের পর একটি কুচক্রিমহলের ষড়যন্ত্রে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সেই ভরসাস্থল আসাদুজ্জামান জনি ষড়যন্ত্রমূলক মালায় দীর্ঘ ৬ মাসে ধরে কারাগারে রয়েছেন। ভোটের প্রচারে ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৮৮ যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষকে বিজয়ী করতে ভোটের মাঠে আসাদুজ্জামান জনিকে খুবই প্রয়োজন।

আসাদুজ্জামান জনি মুক্তি পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মুক্তির জন্য দেশের আইন ও বিচার বিভাগ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তার স্থগিতকৃত দলীয় পদ পুনর্বহলের জন্য বিএনপির নীতি নির্ধারকদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান জনি মুক্তি পরিষদের সভাপতি ও চলিশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা, নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা সম্্রাট হোসেন বাবু, আলতাফ হোসেন, জহির রায়হান, সাইদুজ্জামান সাগর, যুবদল নেতা হারুন অর রশিদ, ছাত্রদল নেতা নয়ন হোসেন, আসাদুজ্জামান জনির ছোট ভাই শ্রমিক নেতা সাইফুজ্জামান টনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X