মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
যশোর জেলা তথ্য অফিসার

ভোটারদের উদ্বুদ্ধকরণে আঞ্চলিক গানের অনুষ্ঠান

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্ভদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের জন্য সোমবার যশোর টাউনহল মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে আঞ্চিলিক গানের অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। ছবি: গ্রামের কাগজ

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে যশোরে আঞ্চলিক গানের অনুষ্ঠান হয়েছে। গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের জন্য যশোর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সোমবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠের) রওশন আলী মঞ্চে আঞ্চলিক গানের এই অনুষ্ঠান হয়েছে।

আঞ্চলিক গানের অনুষ্ঠান উদ্বোধন করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। তিনি গণভোট ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান, ব্যঞ্জন থিয়েটার যশোরের সভাপতি আনিসুজ্জামান মিন্টু। এছাড়া যশোরের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আঞ্চলিক গান পরিবেশন করেন খুলনা বেতারের বিভিন্ন আঞ্চলিক শিল্পীবৃন্দ ও ব্যঞ্জন থিয়েটারের শিল্পীবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে তিনটি নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক গ্রামের কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার প্রত্যাশা আক্তার নিশা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X