মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মুখে সৎ লোকের শাসন, আর অসৎপথে জিততে চাইবে, এটা কাঙ্খিত না : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
যশোর-৩ (সদর) আসনে নিজ কেন্দ্র ভোট দিলেন অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৩ সদর আসনে ভোট প্রদান শেষে বিএনপি মনোনীত প্রার্থী খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যারা মুখে সৎ লোকের শাসন কায়েম করতে চায়, কিন্তু অসৎ পথে ভোটে জিততে চাইবে অসৎ পথে জনপ্রতিনিধি হতে চাইবে সেটা তো কোনোভাবে কাক্সিক্ষত না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে নিজ কেন্দ্র শহরের ঘোপ এলাকার টিচার্স ট্রেনিং কলেজে ভোট প্রদানের পর অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নিজের ভোট প্রদান করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আলহামুদিল্লাহ, ভোটে যে বোমা পড়ছে না, সেটাও স্বস্তির জায়গা। ছোট খাট দুএকটি বিচ্যূতি ছাড়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে। আমরা আশা করছি এভাবে যদি সারাটা দিন পার করতে পারি তাহলে জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণ তাদের আকাক্সিক্ষত জনগণের সরকার আবারও দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে।’

যশোর-৩ (সদর) আসনে নিজ কেন্দ্র ভোট দিলেন অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে টাকার বস্তা উদ্ধারের ঘটনা দেখেছি। এই যশোরেও বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ঘুরতে দেখেছি বিশেষ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে। যেখানে জনগণ সচেতন ছিল, সেখানে হওতো আটকেছে, কোথাও হয়তো ধাওয়া হয়েছে। তবে আমি আস্থা রাখতে চাই জনগণের প্রতি। আমি বিশ^াস করি জনগণ টাকার বিনিময়ে তাদের পবিত্র আমানত খেয়ানত করবে না।

তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে ভোটের উৎসবের আমেজ ছিল। আজ শীতের সকালে এখনও ভোটারের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো উৎসবের পরিবেশ বিরাজ করবে।

জয়ের ব্যাপারে জানতে চাইলে অমিত বলেন, ‘আল্লাহ ভরসা।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X