মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা অধ্যাপক রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরে ৩৫ বছর পর ভোট দিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম। বৃহস্পতিবার সকালে যশোর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত সময়ে একদলীয় ভোট এবং তার আগে ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভোট আর দেওয়া হয়নি। সর্বশেষ ভোট দিয়েছিলেন ৯১ সালের সংসদ নির্বাচনে।

যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা অধ্যাপক রবিউল ইসলাম যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি অবসর গ্রহণ করেন।

অধ্যাপক রবিউল ইসলাম বলেন, ছাত্রজীবনে ডাকসুতে ভোট দিয়েছি। সর্বশেষ ৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। এরপর ৯৩ সালে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে যোগদান করি। সরকারি চাকরিতে যোগদানের পর জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হতো। ফলে নিজের ভোট আর দেওয়া হয়নি। তবে ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হওয়ার পর আর নির্বাচনের দায়িত্ব পড়েনি। কিন্তু সেই সময় একদলীয় নির্বাচনের কারণে আর ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়নি। ফলে ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে যাননি। কিন্তু এবার ভোটে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ কারণে ৩৫ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X