মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চৌগাছার মাদক কারবারির পাঁচ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
প্রতীকী ছবি

গাঁজার মামলায় যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী আমিনুর রহমানকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আমিনুর রহমান রামকৃষ্ণপুর গ্রামের মৃত হকের আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৬ মার্চ রাতে চৌগাছার হিজলী বিওপির বিজিবি সদস্যরা ইন্দ্রপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় আমিনুরকে আটক ও তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হবিলদার মনির হোসেন বাদী হয়ে আটক আমিনুরের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি আমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিনে তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আমিনুর রহমান কারাগারে আটক আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X